• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সাপাহার সরফতুল্লাহ মাদ্রাসা কেন্দ্রে আটক ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে বহিস্কার

দিনকাল বিডি ২৪ / ২৩৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহার সরফতুল্লাহ ফাযিল মাদরাসা কেন্দ্রে চলমান দাখিল পরীক্ষায় ৮টি নন এমপিও মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ গ্রহন করা মোট ৫৯ জন ভূয়া পরীক্ষার্থীকে আটকের পর বহিস্কার করা হয়েছে। কেন্দ্র সচিব মাওলানা মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান যে, পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তিনি কয়েকজন পরীক্ষার্থীর প্রবেশ পত্রে ছবির গড়মিল দেখে সন্দেহ হলে বিষয়টি সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেনকে জানান। এর পর নির্বাহী অফিসার এসে কেন্দ্র সচিব সহ কেন্দ্র তল্লাসী করে ৪৪জন ছাত্রী ও ১৫জন ছাত্র পরীক্ষার্থীকে ভুয়া সনাক্ত করেন ও পরে তাদেরকে বহিস্কার করা হয়।

এবিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন এক প্রেসব্রিফিং এ বলেন যে,বহিস্কৃত ৫৯জন পরীক্ষার্থীর বোর্ড কর্তৃক পাঠানো তালিকা ও ছবির সাথে অসংগতি থাকায় তাদেরকে বহিস্কার করা হয়। তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহনের বিষয়ে কথা হলে তাদেরকে বহিস্কার করা হয়েছে সেই সাথে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের কাজের সাথে জড়িতসে সব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category