• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সাপাহার হাসপাতাল হতে মোটর সাইকেল চুরি

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্র হতে দিনের বেলায় হাসপাতালে কর্মরত স্টোর কিপার সত্যজিত কুমার সরকারের একটি নতুন ডিসকভার ১২৫সিসি নওগাঁ হ-১৭-২০৬৩ কালো রং এর একটি মোটর সাইকেল চুরি হয়েছে। বৃহস্পতিবার সকাল অনুমান সাড়ে ১০টার দিকে স্বাস্থ্যকমপ্লেক্্র ভবনের পশ্চিম গেটে সিসি ক্যামেরার আওতা ভুক্ত এলাকা থেকে মোটর সাইকেলটি চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে স্বাস্থ্যকমপ্লেক্্র এর ওই স্টোর কিপার সত্যজিত বাবু প্রতি দিনের ন্যায় সেদিনও সকাল ৯টা ৩০মিনিটের দিকে অফিসে প্রবেশ করার পূর্বে তার মোটর সাইকেলটি হাসপাতাল গেটে সিসি ক্যামেরার আওতায় ভুক্ত এলাকায় রেখে অফিসে যান।

এর ঘন্টাখানেক পরে তিনি অফিস হতে বের হয়ে লক্ষ করে দেখেন যে, যথাস্থানে রাখা তার মোটর সাইকেলটি নেই। এরপর বিষয়টি জানাজানি হলে তাৎক্ষনিক আশপাশ এলাকা খুজে কোথাও তার মোটর সাইকেলটি পাওয়া যায়নি। মোটর সাইকেল চোর সনাক্ত করার জন্য স্বাস্থ্যকর্মকর্তার রুমে সিসি ক্যামেরার ফুটেজ অনুসন্ধানে দ্রুতগতিতে মোটর সাইকেলটি নিয়ে চোরকে হাসপাতালের মেইন গেট অতিক্রম করতে দেখা যায়। এসময় ফুটেজে তার সামনের দিক দেখা যায়নি পিছনের দিক দেখা যাওয়ায় মোটর সাইকেল চোরকে সনাক্ত করা যায়নি খবর পেয়ে সাপাহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজটি সংগ্রহ করেছে বলে জানা গেছে। উল্লেখ্য অনুমান ৬মাস পূর্বে একই স্থান হতে স্বাস্থ্যকর্মকর্তা ডা.আরিফুজ্জামান এরও একটি ডিসকভার লাল কালো রংএর মোটর সাইকেল একই স্থান হতে একই কায়দায় চুরি হয়েছিল। মোটর সাইকেল চুরির বিষয়টি সাপাহারে বৃদ্ধি পাওয়ায় মোটর সাইকেল মালিকরা কোথাও তাদের মোটর সাইকেল রেখে নিরাপদে থাকতে পারছেনা তারা বেশ শঙ্কিত অবস্থায় দিনতিপাত করছে বলে একাধিক মোটর সাইকেল মালিক জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category