মোঃ সাইফুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) সকাল ১০
টায় সিংড়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্র (রিহাব সেন্টার)-এর
অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিংড়া উপজেলা নির্বাহী
অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম। আরো বক্তব্য রাখেন,
নাটোর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা রায়হান,
সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম, জেলা বিএনপির
যুগ্ম- আহবায়ক দাউদার মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক
ভারপ্রাপ্ত আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু,রিহাব সেন্টারের
নির্বাহী পরিচালক নুর মোহাম্মাদ হাসু প্রমূখ। সভায় বক্তারা
মাদকের ভয়াবহতা, তরুণ সমাজে এর বিরূপ প্রভাব এবং অবৈধ
পাচার প্রতিরোধে প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের
সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।