• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সিনিয়র সহকারী সচিব হলেন রাজশাহী জেলা প্রশাসনের ৭ কর্মকর্তা

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ সোমবার, ২০ মে, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন রাজশাহী জেলায় কর্মরত ৩৭তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের সাতজন কর্মকর্তা। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক শামীম আহমেদ। সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, দুর্গাপুরের সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, গোদাগাড়ীর সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, চারঘাটের প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) মানজুরা মোশাররফ, বাগমারার সহকারী কমিশনার (ভূমি) জোবায়ের হাবিব ও বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার শাখার উপপরিচালক আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। এছাড়া রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝর, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক, সিনিয়র সহকারী কমিশনার শাহীন মিয়াসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত ওই প্রজ্ঞাপন থেকে জানা গেছে, ‘বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৪’ এর বিধি-৫ অনুযায়ী তাদের পদোন্নতি দিয়েছে সরকার।
এ পদোন্নতির ফলে তারা এখন জাতীয় বেতন গ্রেড ২০১৫-এর ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন।

এ গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে বাড়তে বাড়তে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত হওয়ার সুযোগ আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category