• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সিসি ক্যামেরা ও নৈশ প্রহরী ফাঁকি দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি চেষ্টা

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিসি ক্যামেরা ও নৈশ প্রহরীকে ফাঁকি দিয়ে ভিতরের গেইট ও ৫টি রুম এবং আলমারি তালা ভেঙে কাগজপত্র তছনছ করে বিভিন্ন ড্রয়ার ভাংচুর করেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত কর্মচারীগণ কর্মস্থলে উপস্থিত হলে চুরির বিষয়টি দেখতে পান।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর,স্টোর কিপার, পরিসংখ্যান বিদ ও সিনিয়র স্টাফ নার্সের কক্ষে প্রবেশ করে বিভিন্ন আলমারি ও ড্রয়ারের কাগজপত্র তছনছ করেন চোর।

স্থানীরা জানান, সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ থাকার পরেও চোর কিভাবে চুরির চেষ্টা করেন। রুমে অনেক জিনিসপত্র থাকার পরও কোন কিছু চুরি হয়নি দাবী করছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা।

নৈশ প্রহরী সুজন সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফাত্তাহ কাছে চুরির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, গেইট ও দরজার তালা ভেঙে চোর বিভিন্ন রুমে প্রবেশ করে আলমারি এবং ড্রয়ারের তালা ভেঙে কাগজপত্র এলোমেলো করে। কিন্তু চোর কোন কিছু চুরি করতে পারিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category