• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ রবিবার, ২০ আগস্ট, ২০২৩

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা পুলিশের আয়োজন শনিবার বিকালে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র চত্বরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন বিপিএম পিপিএম। সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারী, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু প্রমূখ। প্রধান অতিথি ডিআইজি তাঁর বক্তব্যে সাধারণের মানুষের যানমাল হেফাজত এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার হাত বারিয়ে দেয়ার জন্য জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন পুলিশের সক্ষমতা এখন অনেক বেশি। বাংলাদেশের কোথাও আর পুলিশ হত্যার সুযোগ পাবে না স্বাধীনতার বিপক্ষের শক্তি। অন্যান্য বক্তাগণ অতিদ্রুত বামনডাঙ্গার চার পুলিশ সদস্যের হত্যার বিচার কার্যকরের দাবি জানান। এর আগে নিহত চার পুলিশ সদস্যে স্মৃতি স্তম্ভে পুস্প্যমাল্য প্রদান করেন ডিআইজি। পরে ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন গাইবান্ধা পুলিশের একটি চৌকশদল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category