• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন জেলের স্ত্রী

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া আদর্শ গ্রামের জেলে ফকরুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম তিনজন পুত্র সন্তান জন্ম দিয়েছেন। শনিবার সকালে আদর্শ গ্রামে স্থানীয় ধাত্রীর সহায়তায় তার সন্তান জন্ম হয়। বর্তমানে মা’সহ সন্তানরা ভাল নেই। ইতোমধ্যে মা’সহ সন্তানদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জেলে ফকরুল ইসলাম বলেন, তিনি নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তার আরও একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। ফের তার স্ত্রীর গর্ভে সন্তান আসে। অর্থাভাবে কোন ধরনের পরীক্ষা নিরিক্ষা করাতে পারেননি। তার স্ত্রীর গর্ভে তিনটি সন্তান রয়েছে এটি তার জানা ছিল না। শনিবার সকালের স্ত্রী পরপর তিনটি সন্তান জন্ম দেন। দুপুরে মা’সহ সন্তানরা অসুস্থ হলে তাদেরকে হাসপাতালে ভর্তি করায়। কর্তবরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাকিবুর ইসলাম বলেন, মা’সহ সন্তারা ভর্তি রয়েছে। সন্তানের ওজন অনেক কম, নিজে টেনে খাওয়ারমত সাধ্য নেই তাদের। সন্তানদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। তবে মা’য়ের অবস্থা ভালো আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category