• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জে খংগুয়ার মেলায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারপিট আহত-১

দিনকাল বিডি / ৯৬ Time View
প্রকাশঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মেলায় চাঁদার দাবিতে দোকান ভাঙচুর, লুটপাট ও ব্যবসায়ীকে মারধর কারার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রুবেল মিয়ার বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যায় উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারী গ্রামে খংগুয়ার মেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার কয়েকজন ছেলে এসে মেলার দোকানদার কাছে টাকা চায়। টাকা দিতে রাজি না হলে এক পর্যায়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা সৃষ্টি হয়। পরবর্তীতে লুতফুনকে মারধর করে এবং তার দোকান ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে রামজীবন ইউনিয়নের দক্ষিণ বেকাটারী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে লুতফন মিয়া আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

ব্যবসায়ী লুতফুন মিয়া বলেন, রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের প্রভাবশালী সাজেদুল ইসলামের ছেলে রুবেল মিয়া তাদের দলবল নিয়ে তার কাছ থেকে চাঁদা চায়। লতফুন টাকা দিতে রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর করে মেলার দোকানে থাকা নগদ টাকা, মোবাইল ও মালামাল লুট করে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category