হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পূজাকে কেন্দ্র করে ২টি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার পৌরশহরের মিন্টু হোটেলের সামন থেকে একটি এবং সর্বানন্দ ইউনিয়নের কদমতলী মন্দিরের সামন হতে একটি মোটরসাইকেল চুরি হয়।
জানা গেছে, পৌরসভার বামনজল মহল্লার আতাউর রহমান তার ডিসকভার মোটরসাইকেলটি মিন্টু হোটেলের সামনে রেখে ভিতরে গিয়ে চা খেয়ে বের হয়ে এসে দেখে তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। অপরদিকে সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের নিরঞ্জন চন্দ্র বর্মন কদমতলী পূজা মন্দিরের সামনে তার মোটরসাইকেলটি রেখে পূজা দেখে এসে দেখে তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুজির পর এখন পর্যন্ত মোটরসাইকেল দুইটির কোন সন্ধান পাওয়া যায়নি। এনিয়ে থানায় অভিযোগ করেছে মোটরসাইকেল চালক। অনেকের ধারণা পূজাকে কেন্দ্র করে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্যরা সক্রিয় হয়েছে।
থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, অভিযোগ পেয়েছি, বিভিন্ন স্থানে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তদন্ত অব্যাহত রয়েছে।