• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

দিনকাল বিডি / ৩৬৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

হযরত বেল্লাল, সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তার অনিয়ম, দুর্নীতি ও নার্সদের প্রতি অশ্লীল মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডাক্তার, নার্স ও কর্মচারীরা। বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে একমত পোষণ করে পৌর মেয়র, জাতীয় পাটি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীগণ অংশ গ্রহন করে। মানববন্ধন চলাকালিন সময় বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, মেডিকেল অফিসার ডাক্তার রেজওয়ান ইসলাম, শাকিলা বিল্লা, নার্স জুলেখা বেগম, আল্পনা , রাশেদুল ইসলাম, ফজলুল হক সরকার, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম প্রমূখ।

বক্তাগণ বলেন ইউএইচএন্ডএফপিও, কোন কারণ ছাড়াই ডাক্তার এবং নার্সদের বেতন ভাতা বন্ধ করে রাখেন। পরে টাকার বিনিময়ে তা ছাড় করেন। ডাক্তার ও নার্সদের বিভিন্ন প্রশিক্ষণের সন্মানি তিনি নিজে আত্মাসাত করেন। স্বাস্থ্য কর্মকর্তা সপ্তাহে ১ হতে ২ দিন অফিস করেন। কোন কোন সপ্তাহে অফিস করেন না। নিজের মনগড়া মতে স্বাস্থ্য কমপ্লেক্সের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন। সেবার মান নিম্নমুখী হয়ে পড়েছে। ৫০ শর্য্যার স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা পান ৩০ শর্য্যার রোগি। পরে পৌর মেয়র স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ ব্যাপারে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তার কোন সুরাহা দিতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category