• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সুন্দরবনের আন্ধারমানিক এলাকা থেকে ২টি লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ২৮০ Time View
প্রকাশঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি,
পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় নদীর চরে পড়ে থাকা দুইটি অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিমজোনের একটি টহলদল।
কোস্টগার্ড পশ্চিমজোন সুত্রে জানাযায়, সোমবার(২০ নভেম্বর) সকালে কোস্টগার্ড পশ্চিমজোনের জাহাজ বিসিজিএস স্বাধীন বাংলা নিয়মিত টহল দেওয়ার সময় সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় নদীর কুলে দুইটি মৃতদেহ দেখতে পায়।

এসময় জাহাজে থাকা কোস্টগার্ড সদস্যরা মৃতদেহ দুইটি উদ্ধার করে। পরে মৃতদেহ গুলো বিকালে সুন্দরবন সংলগ্ন মোংলার চাঁদপাই নৌ থানায় হস্তান্তর করে কোস্টগার্ড সদস্যরা।

চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার মোর্শেদ জানান,কোস্টগার্ড কতৃক ২টি অর্ধগলিত মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করেছেন। নৌ পুলিশ কতৃক মৃতদেহ গুলোর পোস্টমর্টেম রির্পোট প্রস্তুত করা হচ্ছে। এর পর উর্দ্ধোতন কতৃপক্ষের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ওই পুলিশ কর্মকর্তা জানান,উদ্ধার হওয়া মৃতদেহ ২টি ঘূর্ণিঝড় মিধিলিতে নিখোঁজ হওয়া কোন জেলের লাশ হবে হয়তো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category