• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

স্কুলে যাওয়া হলো না আরমিনের

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

বুলবুল আহমেদ,স্টাফ রির্পোটার:
বগুড়ার আদমদীঘিতে ভ্যান থেকে পড়ে মোছাঃ আরমিন (০৮) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে ওই ভ্যান যোগে স্কুলে যাচ্ছিল। গতকাল সোমবার উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কে বিদ্যাপীঠ স্কুলের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত আরমিন সুদিন গ্রামের ইউসুফ আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনে ন্যায় এদিনও পড়াশোনার জন্য আরমিন ভ্যান যোগে তার অধ্যয়নরত স্কুলে যাচ্ছিল। যাওয়ার পথে নওগাঁ-বগুড়া মহাসড়কে বিদ্যাপীঠ স্কুলের সামনে পৌঁছলে ভ্যান চালক ওই স্কুলে মুখে হঠাৎ টার্নিং নেয়। এ সময় পিছন থেকে একটি মোটরসাইকেল স্বজরে ভ্যানটি কে ধাক্কা দিলে ভ্যানে বসে থাকা ওই স্কুল ছাত্রী পড়ে যায়। এর ফলে আরমিন মাথায় গুরুত্বর আঘাত পায়। স্থানীয়রা আরমিনকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে মেয়ের মৃত্যুর খবর শোনার পর বাবা ইউসুফ অসুস্থ হয়ে যায়। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category