• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

স্পট লাইন মীরসরাই : বন উজাড় করে তৈরী অর্থনৈতিক অঞ্চলে হরিণ সহ অন্যান্য বণ্যপ্রাণী কমেছে ৮০ শতাংশ

দিনকাল বিডি ২৪ / ৬৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

এম, এ কাশেম ॥ বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

উত্তর চট্টগ্রামের
মীরসরাই উপজেলার উপকূলীয় বনাঞ্চলে এক সময় হরিণ ি লো ১০-১২ হাজার। সেই
সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে দুই হাজার ৪০০ মাত্র! অন্যান্য বন্যপ্রাণী ও গাছ-
গাছালির সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য হারে। ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক
অঞ্চল’ প্রতিষ্ঠা করতে উপকূলীয় বনাঞ্চল ধ্বংস করায় হরিণ কমেছে বলে জানান
উপকূলীয় রেঞ্চ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা। তবে, নতুন করে উপকূলীয় বনাঞ্চল
গড়তে সুফল প্রকল্পের আওতায় প্রায় ৪১ লাখ চারার বাগান সৃজন করা হয়েছে বলে
দাবি তার। মীরসরাই উপকূলীয় বন বিভাগ সূত্রে জানা গেছে, জাতীয় বিশেষ
অর্থনৈতিক অঞ্চল গড়তে মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী, ৬ নং ইছাখালী ও
১১ নং মঘাদিয়া ইউনিয়নের উপকূলীয় অঞ্চলের ২২ হাজার ৩৩৫ একর বনাঞ্চল নিয়ে
নেয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। এসব বনাঞ্চলে বাইন, কেওড়া
সহ বিভিন্ন প্রজাতির গাছ ছিলো। ছিলো হরিণ, শিয়াল, মেছোবাঘ, লজ্জাবতী
বানর, বেজি, সাপ সহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী। কিন্তু. জাতীয় বিশেষ
অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় উপকূলীয় বনগুলোর বেশিরভাগ ধ্বংস করায়
বন্যপ্রাণীগুলো কমে গেছে। বিশেষ করে হরিণের সংখ্যা কমেছে উল্লেখ্যযোগ্য
হারে। উপকূলীয় এসব বনে প্রায় ১০-১২ হাজার হরিণ ছিলো। কিন্তু, বর্তমানে এর
৮০ শতাংশ কমে গেছে। ২০২২-২০২৪ সালে উপকূলীয় বনাঞ্চল থেকে চারটি মরা ও
চারটি আহত হরিণ উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ২০২২ সালের ৪ মার্চ সাহেরখালী
ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার উপকূলীয় বেঁড়িবাধের ওপর থেকে উদ্ধার
করা হয় দুটি মরা হরিণ। হরিণগুলোর শরীরের আঘাতের চিহ্ন ছিলো। বন বিভাগের
কর্মকর্তাদের ধারণা, সড়ক পারাপার হওয়ার সময় হরিণ দুটি আঘাতপ্রাপ্ত হয়ে মারা
গেছে। ২০২৩ সালের ১২ মে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পুলিশ ক্যাম্পের
পাশ থেকে আরও একটি মরা হরিণ উদ্ধার করে উপকূলীয় বন বিভাগ। খোঁজ নিয়ে
জানা গেছে, অর্থনৈতিক অঞ্চলের জিরো পয়েন্টের পশ্চিম পাশে বন বনাঞ্চল উজাড়
করা হয়েছে। এখন ১০ একরের মতো বন রয়েছে। সেখানে শতাধিক হরিণের বিচরণ
চোখে পড়ে। তবে সেই বনেও চোখ পড়েছে বনখেকোদের। অনেক অসাধু ব্যক্তি
সেই বাগান কেটে মাছের প্রকল্প করার পাঁয়তারা করছেন। সাহেরখালী ইউনিয়নের
উপকূলীয় এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আগে

উপকূলীয় বনাঞ্চলে অসংখ্য হরিণ দেখা যেতো। কিন্তু জাতীয় বিশেষ অর্থনৈতিক
অঞ্চলের কাজ শুরু হওয়ার পর থেকে উপকূলীয় বনাঞ্চল ধবংস করায় হরিণগুলো আশপাশের
উপজেলা সুরবর্ণচর ও হাতিয়ায় চলে গেছে। তবে, মাঝে মধ্যে মরা কিংবা আহত
অবস্থায় কয়েকটি হরিণ উদ্ধার করে বন বিভাগকে খবর দেন স্থানীয়রা। সূত্র জানায়,
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নেয়া ২২ হাজার ৩৩৫ একর উপকূলীয় বনাঞ্চলের
মধ্যে চার হাজার ১০৪ একর বনাঞ্চল ফেরত দিতে ২০২৪ সালে চিঠি দেয় বন মন্ত্রণালয়।
ওই বনাঞ্চলে কেওড়া, বাইন সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। বনাঞ্চলটি ফেরত
পাওয়ার বিষয়ে আশাবাদী বন বিভাগ। বেজা সূত্রে জানা গেছে, ২০১২ সালে
গভর্নিং বোর্ডের সভায় মীরসরাইয়ে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে
নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৬ সালে অর্থনৈতিক অঞ্চলটি উদ্বোধন করা হয়।
বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা সন্ধসঢ়;দ্বীপ চ্যানেলের পাশে প্রায় ১৩৭
বর্গকিলোমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হচ্ছে এই জাতীয় বিশেষ
অর্থনৈতিক অঞ্চল। বেজার মহাপরিকল্পনা অনুযায়ী, চট্টগ্রামের মীরসরাই,
সীতাকুন্ড ও ফেনীর সোনাগাজী উপজেলাজুড়ে এই শিল্পনগরের আয়তন ৩৩ হাজার
৮০৫ একর। এর ৪১ শতাংশ বা ১৪ হাজার একরে শুধু শিল্পকারখানা হবে। বাকি ৫৯
শতাংশ এলাকার মধ্যে আছে খোলা জায়গা, বনায়ন, বন্দর সুবিধা, আবাসন,
স্বাস্থ্য, প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র। সেখানে জমি বরাদ্দের জন্য ২০১৭ সালের এপ্রিল
মাসে আবেদন নেয়া শুরু করে বেজা। ২০১৮ সালের ২৪ জানুয়ারি মীরসরাই
অর্থনৈতিক অঞ্চলের বেপজা ইকোনমিক জোন প্রকল্পের উদ্বোধন করা হয়। ২০২২
সালের মার্চ মাসে উৎপাদন শুরু করে চারটি প্রতিষ্ঠান। বর্তমানে প্রায় ২০টির
অধিক শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ কাজ শুরু করেছে ওই অঞ্চলে। অর্থনৈতিক অঞ্চল
প্রতিষ্ঠা বাস্তবায়িত হলে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে
জানিয়েছেন বেজার কর্মকর্তারা। এদিকে উপকূলীয় এলাকা রক্ষায় সুফল প্রকল্পের
আওতায় প্রায় ৪১ লাখ বিভিন্ন প্রজাতির চারার বাগান সৃজন করা হয়েছে বলে
জানিয়েছে উপকূলীয় বন বিভাগ। এগুলোর মধ্যে ২০২০-২০২১ অর্থবছরে বামনসুন্দর
ও মঘাদিয়া বিটের আওতায় ১০০ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়। ওই দুই
বিটে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নির্মিত সুপার ডাইকের বাইরে ৩ নম্বর
সড়কের বসুন্ধরা সাইট অফিসের দক্ষিণ পাশে ৩০ হেক্টর ও অর্থনৈতিক অঞ্চলের ১ নং
ব্রিজের পাশে ৭০ হেক্টর জমি নির্ধারণ করা হয়েছে। সূত্র জানায়, ২০২১ সালের
সেপ্টেম্বর ও অক্টোবরে ৫০০ বেডের বীজতলা তৈরি করে বীজ বপন করা হয়েছিলো
অর্থনৈতিক অঞ্চলে। ওই বছরের মার্চ থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত রোপণকৃত
বীজতলার চারাগুলো (সাড়ে চার লাখ) উত্তোলন করে রোপণ করা হয়েছে। প্রতি হেক্টরে
চার হাজার ৪৪৪টি কেওড়া, বাইন প্রজাতির চারা রোপণ করা হয়। এদের মধ্যে
মঘাদিয়া বিটের ৩০ হেক্টর জায়গায় এক লাখ ৩৩ হাজার ৩২০টি ও বামানসুন্দর
বিটের ৭০ হেক্টর জায়গায় তিন লাখ ১১ হাজার ৮০টি চারা রোপণ করা হয়েছে।

এভাবে বিভিন্ন অর্থবছরে প্রায় ৪১ লাখ চারা রোপণ করা হয়েছে বলে জানিয়েছে
উপকূলীয় বন বিভাগ। এ বিষয়ে জানতে চাইলে মীরসরাই উপকূলীয় রেঞ্চ কমকর্তা
আব্দুল গফুর মোল্লা বলেন, মীরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের
জন্য ২২ হাজার ৩৩৫ একর উপকূলীয় বনাঞ্চল নির্ধারণ করা হয়। ওই সব বনে কেওড়া,
বাইনসহ বিভিন্ন প্রজাতির গাছ ছিলো। ছিলো বিভিন্ন প্রজাতির
বন্যপ্রাণী। তবে, হরিণের সংখ্যা ছিলো সবচেয়ে বেশি। এক প্রশ্নের জবাবে
তিনি বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও উপকূল রক্ষায় আমরা সুফল প্রকল্পের
আওতায় নতুন করে ৪১ লাখ চারা রোপণের মাধ্যমে ম্যানগ্রোভ বাগান সৃষ্টি
করছি। এগুলোর মধ্যে আমরা ৪ হাজার ১০৪ একর বনাঞ্চল ফেরত পেতে আবেদন করেছি
যথাযথ দাপ্তরিক কার্যালয়ে। স্থানীয় অধিবাসীদের সাথে কথা বলে জানা গেছে,
উপকূলীয় বনাঞ্চলে প্রায় ১০-১২ হাজার হরিণ ছিলেঅ। বর্তমানে উপকূলীয় বনাঞ্চলের
৮০ শতাংশ হরিণ হারিয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উপকূলীয় বন
বিভাগের সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদ বলেন, মীরসরাইয়ে আগে
অনেক বেশি হরিণ ছিলো, এটা স্বাভাবিক। এটি ইকো সিস্টেমের অংশ। খাদ্য
যখন বেশি থাকবে বন্য প্রাণী ও বেশি থাকবে। এখন বন কমে গেছে, তাই হরিণ ও
কমে গেছে। তিরি আরও বলেন, আমরা মীরসরাই ও সীতান্ডুন্ডে এক থেকে দেড় হাজার
নতুন বন সৃষ্টি করেছি। আমরা যদি এই বন রক্ষা করতে পারি তাহলে আবার ও
হরিণের বাসস্থান ফিরিয়ে আনতে পারবো বলে আশা রাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category