• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

স্বপ্নতরী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর কার্যক্রম ও দায় হইতে সম্পাদক আনোয়ার হোসেনের অব্যহতি

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪

মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি:
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অবস্থিত স্বপ্নতরী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ সম্পাদক আনোয়ার হোসেন উক্ত সমিতি থেকে সকল লেনদেন কার্যক্রম ও দায় হতে অব্যহতি পত্র দিয়েছেন। ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখে বিজ্ঞ নোটারী পাবলিক কার্যালয়, জামালপুর হতে অব্যহতি পত্রে তিনি সাক্ষর করেন। নিম্নে তার অব্যহতি পত্রের নোটারী তুলে ধরা হলো:-

‘আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ আনোয়ার হোসাইন, বয়স অনুমান ২৭ বৎসর, পিতা-বাচ্চু মিয়া, সাং-জাঙ্গালিয়া, পোঃ জাঙ্গালিয়া বাজার, থানা-মাদারগঞ্জ, জেলা-জামালপুর, পেশা-ব্যবসা, ধর্ম-ইসলাম, জাতীয়তা-বাংলাদেশীসহ মোঃ কাউছার আহম্মেদ, আলম হোসাইন, ওবায়দুর রহমান, সাইম রহমান, সাদেক আকন্দ ও রাজু আহম্মেদসহ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কল্পে আমরা একত্রিত হইয়া একমত পোষণ করিয়া জেলা-জামালপুর, থানা-মাদারগঞ্জস্থ “স্বপ্নতরী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ শিরোনামে জেলা সমবায় কার্যালয় জামালপুর হইতে অনুমোদন লইয়া এবং ১০৭নং নিবন্ধন করিয়া উক্ত সমিতি পরিচালনা করিয়া আসিতেছি।

উক্ত সমবায় সমিতিতে অন্যান্য সদস্যদের মতামত এবং সমিতির গঠনতন্ত্র মোতাবেক বিভিন্ন প্রকার লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান করিয়া এবং অর্থনৈতিক ব্যবসা পরিচালনা করার লক্ষ্যে বিভিন্ন লোকদের নিকট হইতে মূলধন স্বরূপ অর্থ সংগ্রহ করি। আমি উক্ত সমিতিতে সম্পাদক হিসাবে পদবী লাভ করিয়া সমিতির কার্যক্রম পরিচালনা করি। এমতাবস্থায় সমিতি পরিচালনা কালে আমি প্রত্যেক্ষ এবং পরোক্ষ ভাবে দেখিতে এবং জানিতে পারি সমিতির অন্যান্য সদস্যদের কার্যক্রম দ্বারা সমিতির ক্ষতি সাধন হইতেছে এবং সমিতির কার্যক্রম ব্যঘাত ঘটিতেছে।

আমি সমিতির সম্পাদক হিসাবে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অন্যান্য সদস্যদের বারংবার নিষেধ করা সত্ত্বেও তাহারা কোন প্রকার কর্ণপাত করিতেছে না। বিধায় অত্র “স্বপ্নতরী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ হইতে নিম্ন লিখিত গ্রাহকগনের দায় ভার গ্রহণ করতঃ উক্ত সমিতির যৎ যাবতীয় কার্যক্রম হইতে অব্যহতি গ্রহণ করলাম। অদ্য হইতে আমি সমিতির কোন প্রকার লাভ, লোকসান, দায় দায়িত্ব, দায়ভার গ্রহণ করিব না। যদি আমি কিংবা আমার ওয়ারিশ উক্ত সমিতির দায় বিষয়ে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করি তাহলে আইনে অগ্রাহ্য হইবে।

নোটারীতে আরো উল্লেখ্য আছে যে, আনোয়ার হোসেন ১৯ জনের মুশারাকা ও ১৮ জনের ডিপিএস এর দায়ভার নিবেন, যা নোটারীতে বিদ্যমান। উক্ত নোটারীতে অত্র সমিতির সভাপতি, সহ-সভাপতি ও সদস্যগণ তার এই অব্যহতি পত্রে সাক্ষর করেছেন।

নোটারিস্ট রফিকুল আলম ও আইনজীবি মোহাম্মদ শফিকুল ইসলাম(২) সফিক এর সাক্ষরিত এই নোটারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category