• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র লীগকে সততার সাথে কাজ করে যেতে হবে… খাদ্যমন্ত্রী

দিনকাল বিডি / ১৮৯ Time View
প্রকাশঃ বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি ঃ

ফেসবুকে সরকারের বিরোধিতাকারী ও উন্নয়নের বিরুদ্ধে কটু মন্তব্যকারীদের বিরুদ্ধে ছাত্রলীগকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার(৪ জানুয়ারি) দুপুরে নিয়ামতপুর উপজেলা ও কলেজ ছাত্রলীগ আয়োজিত জেলা পরিষদ অডিটোরিয়ামে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র লীগকে সততার সাথে কাজ করে যেতে হবে।
দেশের উন্নয়ন যাদের চোখে পড়ে না তারাই ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ছাত্রলীগকে সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী ছাত্রলীগের উদ্দেশ্যে আরও বলেন, কার কি পদ রয়েছে সেটি বড় বিষয় না, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনা, শিষ্টাচার ও আদবের মধ্যে থেকে দেশকে ভালোবাসতে হবে। ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার জন্য ছাত্রলীগকে সরকারের উন্নয়ন নিয়ে প্রচারণা চালোনোর জন্য আহ্বান জানান তিনি।

ছাত্র নেতা আরিফ হাসান ইমন ও আব্দুল্লাহ আল বাকীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সহসভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ প্রমূখ।
আলোচনা সভা শেষে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category