• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা চেয়ারম্যানের জানাযায় মানুষের ঢল। চিরনিদ্রায় শায়িত

দিনকাল বিডি ২৪ / ২০৪ Time View
প্রকাশঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় আহত উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত ২০ এপ্রিল শনিবার রাত সারে ৯ টার দিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিক্ষিত এ আওয়ামী লীগ নেতার অকাল মৃত্যুর খবর পেয়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী এবং শুভাকাঙ্খীরা কান্নায় ভেঙে পড়েন।

গতকাল ২১ এপ্রিল রবিবার বিকেল ৪ টায় স্থানীয় ডাক বাংলা মাঠে তার জানাযায় অংশ নেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন এবং আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সকল শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। ২০১৮ সালে প্রথম বার উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান এবং ২০০৪ সাল থেকে টানা তৃতীয়

মেয়াদে তিনি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছিলেন। গত ১২ মার্চ রাত সাড়ে ১০ টার দিকে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের তেরো মাইল নামক স্থানে তাকে বহনকারী জিপ গাড়িকে বালুবহনকারী একটি ড্রাম্প ট্রাক চাপা দেয়। এতে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন গুরতর আহত হওয়াসহ তার জিপ গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এসময় তাকে দ্রæত রাজশাহী মেডিক্যালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি টানা ৩৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে যান। তিনি উপজেলা আওয়ামী লীগের স্বর্বস্তরের নেতাকর্মীসহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে আস্থা এবং ভালোবাসার মানুষ হিসেবে বটবৃক্ষের মতো ছিলেন। তার অকাল মৃত্যুতে উপজেলা

আওয়ামী লীগ নেতাকর্মীসহ স্বর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রবিবার হাজার হাজার মানুষের উপস্থিতিতে ডাক বাংলা মাঠে প্রথম জানাযা এবং দ্বিতীয় জানাযা তার গ্রামের বাড়ি ডাঙাপাড়ায় অনুষ্ঠিত হয়। এ জানাযায় অংশ নেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন। দ্বিতীয় জানাযা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ১৯৭৩ সালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আততায়ীর গুলিতে নিহত বীর মুক্তিযোদ্ধা নাছের আলীর প্রথম পুত্র ছিলেন আহসান হাবীব ভোদন। এর আগে জেলা আওয়ামী লীগ, বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রীর, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে আওয়ামী লীগ আসহান হাবীব ভোদনের মরদেহে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category