বাগেরহাট প্রতিনিধি ।।
হরতালের সমর্থনে বাগেরহাটে ঝটিকা মিছিল করেছে জেলা ছাত্র দল। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে জেলা বিএনপির সম্নয়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এর সার্বিক পরিকল্পনায় খুলনা – বাগেরহাট মহাসড়কের মাথাভাঙ্গা নামক স্থানে ঝটিকা মিছিল করে ছাত্র দলের নেতা কর্মীরা এসময় পুলিশের ধাওয়া খেয়ে মিছিল টি ছত্র ভঙ্গ হয় পরে তারা যাত্রাপুর এলাকায় ও ঝটিকা মিছিল করে ।
জেলা বিএনপির সম্নয়ক এম এ সালাম জানান, এসময় বিঞ্চুপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সুমন হাওলাদার, একই এলাকার ছাত্র দল নেতা মহব্বত পাইক ও সজিব হাওলাদারকে পুলিশ আটক করে ।