• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

হাটহাজারীতে লিফলেট বিতরণকালে বিএনপি নেতা মাষ্টার মাহমুদুল হাসান কে আটক করেছে পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের লিফলেট বিতরণের দায়ে হাটহাজারীতে মাহমুদুল হাসান মাস্টার (৫১) নামের এক বিএনপি নেতাকে আটক করেছে মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালের দিকে হাটহাজারী মডেল থানা আটকের ঘটনাটি স্বীকার করেছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার মেখল ইউনিয়নের সীমান্তবর্তী মাদার্শা ইউপিস্থ মৌলভী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক বিএনপি নেতা হাসান উপজেলার মেখল ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ সারাং বাড়ীর মৃত শামসুর পুত্র।

সূত্রে জানা যায়, আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। হাটহাজারীতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ বেশ কযেকজন প্রার্থী নির্বাচন করছেন। ইতোমধ্যে প্রার্থীরা এলাকায় এলাকায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিএনপি নির্বাচনের বর্জন করার বিষয়ে উল্লেখিত স্থানে লিফলেট বিতরণ করেছিলেন উপজেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান মাস্টার।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল আলম বিএনপি নেতা আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যার দিকে জানান, আটককৃত উক্ত বিএনপি নেতাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category