• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

হাতিতো আপনার আমার ভাষা বুঝবেনা- শেরপুরে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

দিনকাল বিডি ২৪ / ৮২ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ মে, ২০২৫

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :

“হাতিতো আপনার, আমার ভাষা বুঝবেনা। হাতি বসবাসের কতটুকু জায়গা উপযুক্ত হলে, হাতি সেই জায়গা থেকে বের হয়ে আসবেনা-এটাই হচ্ছে যুগোপযোগী কথা। এটাই হচ্ছে বৈজ্ঞানিক কথা। এখানে আবিস্কারের কোন প্রয়োজন নেই” সোমবার (২৬মে) দুপুরে বির্তকিত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার “দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র” পরিদর্শনকালে হাতি-মানুষের দ্বন্ধ নিরসনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্ন্তবর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

পরে মধুটিলা ইকোপার্কে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
হাতির পায়ে পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী দুটি পরিবারকে ৩ লাখ করে ৬ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন।

এসময় প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বন সংরক্ষক এএসএম জহির উদ্দিন আকন, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষক মো. ছানাউল্যাহ পাটওয়ারী, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহীন কবির, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড.মোহাম্মদ আলী রেজা খান, সহকারি বন সংরক্ষক মো. সাদেকুল ইসলাম খান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি সহ বিভিন্ন রেঞ্জের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার “দাওধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্রটি স্থাপনের উদ্যোগ নেয়ার পর থেকে বনবিভাগ ও জেলা প্রশাসনের মধ্য বিরোধ চলে আসছে। বন বিভাগ বলছে, সেখানকার জমিটুকু ডিসি খাঁস হলেও জায়গাটি পাহাড় ব্যাস্টিত ও হাতির আশ্রয়স্থল। ওখানে পর্যটন কেন্দ্র স্থাপন করা হলে বন্যহাতির আশ্রয়স্থল হারিয়ে লোকালয়ে চলে আসবে। এতে মানুষ ও ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই বিরোধপূর্ণ বিষয়টি সরেজমিনে দেখার জন্যেই
অর্ন্তবর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘটনাস্থলে আসেন। তবে এলাকাবাসী ও জেলা প্রশাসন সেখানে পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category