• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন-এমপি হেলাল

দিনকাল বিডি / ২০৬ Time View
প্রকাশঃ সোমবার, ৩ অক্টোবর, ২০২২

ওমর ফারুক ষ্টাফ-রিপোর্টারঃ–নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর)এর স্থানীয় সংসদ সদস্য,শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণায় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা সহ অভিনন্দন জানিয়েছেন।

তিনি এক শুভেচ্ছা বাণীতে বলেন,ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এ দুর্গোৎসবে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ মহোৎসব।

ইতোমধ্যে এ মহোৎসব কে আনন্দমুখর করতে নওগাঁ -০৬(আত্রাই-রাণীনগর) আমার নির্বাচনী এলাকায় উৎসবের আমেজে ঢাক-ঢোল কাঁসা ও শঙ্খের আওয়াজে বিভিন্ন মন্দির মুখরিত হয়ে উঠেছে।

তিনি বলেন,দুর্গাপূজা উপলক্ষে আত্রাই-রাণীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছেন পুলিশ, আনসার সহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং এর পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপেই সনাতন ধর্মাবলম্বীদের স্বেচ্ছাসেবকেরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

দুর্গাপূজা উপলক্ষে আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি আত্রাই-রাণীনগর সহ দেশের হিন্দু সম্প্রদায়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুসংহত হোক এবং ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category