• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হিলি সীমান্ত পরিদর্শন করলেন বিএসএফ এর মহাপরিচালক, নববর্ষ উপলক্ষে মিষ্টি দিয়ে শুভেচ্ছা

দিনকাল বিডি / ১৩১ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করলেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক ড. এস এল তাউসেন। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ৩ টায় হিলি সীমান্তের জিরোপয়েন্ট পরিদর্শন করেন তিনি। এসময় তাকে ফুল এবং নববর্ষ উপলক্ষে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানায় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন, বিজিবির সেক্টর কমান্ডার রাশেদ আশগর, ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল ইসলাম, হিলি সিপি ক্যাম্প কমান্ডার মাহাবুবুর রহমানসহ বিএসএফ এর সদস্যরা।

২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল ইসলাম বলেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক হিলি সীমান্ত পরিদর্শন করেন। আমরা বিজিবির পক্ষ থেকে তাকে ফুল এবং বাংলা নববর্ষ উপলক্ষে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এছাড়াও বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category