• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

১৭ বছর বাপ-বেটির গল্প শুনিয়েও ব্যর্থ হয়েছে ফ্যাসিস্ট হাসিনা- ড. আতিক মুজাহিদ

দিনকাল বিডি / ১০০ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, দেশে ১৭ বছর বাপ-বেটির গল্প শুনিয়েও ব্যর্থ হয়েছে ফ্যাসিস্ট হাসিনা। ছাত্র-জনতাই তার পতন ঘটিয়েছে। আমরা সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। পুরোনো সিস্টেমকে যদি আমরা না ভাঙতে পারি তাহলে দেশে আবার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হবে।

বৃহস্পতিবার(২৭ মার্চ) বিকালে উলিপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ড. আতিক মুজাহিদ বলেন, দেশে লুটপাট ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো ফ্যাসিস্ট হাসিনা ও তা দোসররা। বিদেশে পালিয়ে গিয়েও দেশবিরোধী চক্রান্ত করছে হাসিনা। দলমত নির্বিশেষে আমাদের এক হয়ে কাজ করতে হবে। জনগণের সেবক হতে হবে। আর সেই লক্ষ্যে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি।

তিনি আরো বলেন, কুড়িগ্রাম জেলাকে মডেল কুড়িগ্রাম বানাতে সবাইকে একসাথে কাজ করতে হবে। কুড়িগ্রাম হবে দেশের এক নম্বর জেলা। কুড়িগ্রাম জেলায় কর্মসংস্থানের জন্য যা যা করা দরকার তাই করা হবে।

অনুষ্ঠানে উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য এম শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, জাতীয় নাগরিক কমিটি কুড়িগ্রামের সংগঠক মুকুল মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category