এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : দেশের প্রধান বন্দর নগরী চট্টগ্রামের সর্বোত্র ব্যাপক আলোচনায় স্থান পেতে দেখা যাচ্ছে- আগামী ২৯ ডিসেম্বর কি হতে যাচ্ছে দেশে।
স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে রয়েছেন দেশের কোটি কোটি মানুষ। আর বর্তমান সরকারের পরাধীনতার শৃঙ্খল থেকে নিজেরা মুক্তি লাভ করতে এবং দেশের কোটি কোটি মানুষ কে মুক্ত করাতে সরকার’র পদত্যাগ ও নির্দলীয়- নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়ে দেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও ইসলামী ঐক্যজোট সহ আরো কয়েকটি রাজনৈতিক দল বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে দীর্ঘদিন ধরে।
এমনোতর: মুহুর্ত্বে সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন আগামী ৭ জানুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করে তা বহাল রেখেছেন। এবং নির্বাচন কে সামনে রেখে আগামী ২৯ ডিসেম্বর থেকে সারাদেশব্যাপী দেশ ও দেশের স্বাধীনতা-সার্বভৌত্ব রক্ষাকারী বাহিনী হিসেবে দেশ-বিদেশের সবার কাছে অধিক পরিচিত বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করার কথা ঘোষণা ও দিয়ে রেখেছেন।
আর ওইদিন-ই এতোদিন সরকারের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে আন্দোলন করে আসা রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও ইসলামী ঐক্যজোট এক হয়ে দেশের রাজধানী ঢাকাতে বৃহৎ সমাবেশ করবে বলে ও ঘোষণা দিয়েছে।
একদিকে ২৯ ডিসেম্বর দেশে মোতায়েন করা হওয়ার কথা রয়েছে সেনাবাহিনী। অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল গুলো একত্রিত হয়ে সমাবেশ ও নাকি করবে ওই দিন!
তাহলে দেশের পরিস্থিতি কোন্ দিকে মোড় নিতে যাচ্ছে তা নিয়ে দেশের প্রধান চালিকাশক্তি তথা দেশের প্রধান বন্দর নগরী চট্টগ্রামের পুরোধায় সাধারণ মানুষের মধ্যে নানাবিধ: প্রশ্ন সহ ভীতি ও দেখা দেয়ার কথা বিভিন্ন মাধ্যমে থেকে আগাম শোনা যাচ্ছে।
অবশ্য, এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইজবুকে বলতে গেলে এক প্রকার ভাইরাল হয়ে পড়ার উপক্রম হয়েছে।
তবে, কেউ কেউ বলছেন, দেখা যাবে এর সত্যতা । এবং দেশব্যাপী সেনাবাহিনী যেদিন নামবে সেই দিন-ই তারা তাদের কি ভূমিকা রাখেন তা দেশবাসী দেখার জন্য অধির আগ্রহী হয়ে অপেক্ষমাণ রয়েছেন।।