• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

৩১ দফা প্রস্তাবনা পেশের মাধ্যমে তারেক রহমান স্টেটসম্যানে পরিণত হয়েছেন -বিএনপি নেতা শাহীদ চৌধূরী

দিনকাল বিডি / ১৩৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতি প্রতিনিধি চট্টগ্রাম :: রাষ্ট্রমেরামতের ৩১ দফা প্রস্তাবনা পেশের মাধ্যমে তারেক রহমান স্টেটসম্যানে পরিনত হয়েছে বলে মন্তব্য করেছেন উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি’র আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য শাহীদুল ইসলাম চৌধূরী।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানের প্রত্যয়ে মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।
শাহীদুল ইসলাম চৌধূরী বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরো এক বছর পূর্বে রাষ্ট্রমেরামতের ৩১ দফা পেশ করেছেন।গত ৫ আগষ্ট ফ্যাসিজমের পতনের পর দলমত নির্বিশেষে যে সংস্কারের কথা বলা হচ্ছে তারেক রহমানের প্রস্তাবনায় তার সবই আছে।
তিনি বলেন, ‘ইংরেজিতে একটা কথা আছে, ‘অ্যা পলিটিক্যাল থিংস ফর নেক্সট ইলেকশন, অ্যান স্টেটসম্যান থিংস ফর নেক্সট জেনারেশন।’ তারেক রহমান ৩১ দফে পেশ করার মাধ্যমে একজন স্টেটসম্যান এ পরিনত হয়েছেন বলে ও মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতা শাহীদ চৌধুরী আরও বলেন, গত ৫ আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে যাত্রা শুরু হয়েছে তার মূল চেতনাকে যদি আমরা ধারন করতে না পারি তাহলে আমাদের পরিণতি ও ভালো হবে না। জনগনই ক্ষমতার উৎস এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে।
নজরুল ইসলাম ভূ্ঁইয়ার সভাপতিত্বে এ মত বিনিময় সভায় বিশেষ ‌অতিথির বক্তব্য রাখেন ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী, মীরসরাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নুর হোসেন মিয়া, বদরুদ্দোজা মিয়া, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাস্টার ওসমান গণি, তোফাজ্জল হোসেন চৌধুরী যাদু মিয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক, ফজলুল করিম জাহিদ, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুর উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাহাদাত হোসেন, ১৬ নং সাহের খালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন জাসাস সভাপতি আব্দুল্লাহ আল নোমান, আইয়ুব খান, গিয়াস উদ্দিন কাবুল, মুসলিম উদ্দিন ও জেবল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category