• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

৯৯৯-এ ফোন, মান্দায় জমি দখলের অভিযোগে দোকানঘর নির্মাণ বন্ধ

দিনকাল বিডি / ২২৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় এক অসহায় পরিবারের পৈত্রিক জমি জবরদখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের কলেজমোড়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, কলেজমোড় সংলগ্ন এলাকায় মৃত জয়নাল মোল্লার ছেলে নাছের আলী মোল্লার সঙ্গে একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে মোতাহারুল ইসলাম গংয়ের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। ওই জমি নিয়ে আদালতে ১৪৪ ধারা জারি থাকলেও প্রতিপক্ষ আইন অমান্য করে দোকান নির্মাণের চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভুক্তভোগীরা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
নাছের আলী মোল্লা অভিযোগ করে বলেন, “আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে প্রতিপক্ষ জোরপূর্বক দোকানঘর নির্মাণের চেষ্টা করে। বারবার প্রশাসনের কাছে গেলেও কোনো সুফল পাইনি। এখন প্রাণনাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তবে অভিযোগ অস্বীকার করে মোতাহারুল ইসলাম বলেন, “আমরা কারও জমি দখল করিনি। যদি আমাদের দখলে তাদের জমি প্রমাণ হয়, আমরা তা ফিরিয়ে দিতে প্রস্তুত। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।”
এবিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন,“৯৯৯ থেকে অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে। উভয়পক্ষকে কাগজপত্রসহ থানায় ডাকা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা তৎপর রয়েছি।”
ভুক্তভোগী পরিবার দ্রুত সুষ্ঠু সমাধান ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category