• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কালাইয়ে ১৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ ফারুক হোসেন কালাই প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় পৃথক দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে আদালতে মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে উপজেলার নয়াপাড়া ও হাতিয়র থেকে পৃথকভাবে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।

আটককৃতরা হলেন, উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামের মৃত সায়ের আলীর ছেলে শাহজাহান আলী (৩৫) ও একই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র (দূর্গাপাড়া) গ্রামের আলী আনছারের ছেলে নূর মোহাম্মদ (৩১) বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উদয়পুর ইউপির নয়াপাড়া গ্রামের পাকা রাস্তার উপরে মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছেন শাহজাহান আলী। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ানোর সময় তাকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে শার্টের পকেটে সাদা পলিথিনে মোড়ানো বারো পাতায় একশত বিশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার বর্তমান মূল্য ধরা হয়েছে চব্বিশ হাজার টাকা। এদিকে, একই দিনের বিকেল ৩টার দিকে জেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র (দূর্গাপাড়া) গ্রামে পাকা রাস্তার উপররে মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছেন নূর মোহাম্মদ। এমন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টাকালে আটক করে পুলিশ। এসময় দেহ তল্লাশী করে তার লুঙ্গির কোচে কালো পলিথিনে মোড়ানো তিন পাতায় ত্রিশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করে পুলিশ। যার বর্তমান মূল্য ধরা হয়েছে ছয় হাজার টাকা। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন বলে জানিয়েছেন পুলিশ।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে আসছেন । গোপন সংবাদের ভিক্তিতে আসামীদের আটক করে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category