• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাচোলে জামায়াতে ইসলামির উদ্যোগে এক বিশাল ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মোঃ ইব্রাহীম বাবু,স্টাফ রিপোটার,

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতে ইসলামির উদ্যোগে এক বিশাল ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । নাচোল উপজেলা ও পৌর জামায়াতে ইসলামির আয়োজনে, আজ বিকেলে বেগম মহসিন মাদ্রাসা মাঠে নাচোল উপজেলা জামায়াতে ইসলামির আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট’র) এমপি মনোনয়ন প্রার্থী ড. মিজানুর রহমান তার বক্তব্যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে অনেক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।তিনি ছাত্র ও যুবকদের উদ্দেশ্য করে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তোমাদের অগ্রীনি ভূমিকা পালন করতে হবে, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে দাঁড়িপাল্লার প্রতীক দৃশ্যমান করতে হবে। শৃঙ্খলা বজায় রেখে দলমত নির্বিশেষে বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইতে হবে, ও প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে। ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়া খুললেই যেন আগে দাঁড়িপাল্লার প্রচার সামনে আসে। তিনি আরও বলেন, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি সুন্দর সমৃদ্ধশালী, দুর্নীতি মুক্ত, নতুন বাংলাদেশ গড়তে চাই।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিবিরের সেক্রেটারী আব্দুল্লাহ, পৌর জামায়াতে ইসলামির আমীর মনিরুল ইসলাম, পৌর নায়েবে আমির, ডাঃ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন । এছাড়াও নাচোল উপজেলা পশ্চিম শিবিরের সভাপতি আবু শাহিন, উপজেলা পূর্ব শিবিরের সভাপতি নাদিরুল ইসলাম। ভোলাহাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি
সোহেল রানাসহ নাচোল উপজেলা ও পৌর জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে পৌর এলাকসহ বাস্টান্ড মোড়ে দোকানে, দোকানে গণসংযোগ করেন এমপি প্রার্থী মিজানুর রহমান। এসময় নাচোল মধ্য বাজারে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচার প্রচারণা উপলক্ষে এক সভা সমাবেশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category