বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং দেন উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। ব্রিফিংনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মায়নুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক হাফিজার রহমান, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ,সাংবাদিক হাসানুজ্জামান, রানা হামিদ,আবুজর গিফারী,আব্দুল কাদের, প্রমূখ উপস্থিত ছিলেন। ব্রিফিংনে উপজেলা নির্বাহী অফিসার বলেন আগামী ২২মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কোনফ্রান্সের মাধ্যমে গৃহ ও ভূমিহীনদের হাতে ভূমি বাসস্থানের দলিল হস্তান্তর করবেন বলে তিনি ব্রিফিংনে উল্লেখ করেন ।