• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শ্রীবরদীতে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ সোমবার, ২০ মার্চ, ২০২৩

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে ২২ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় এবং ৪র্থ পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।

উপজেলায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন এজেএম আহছানুজ্জামান ফিরোজ, রেজাউল করিম বকুল, ফেরদৌস আলী ও ফরিদ আহমেদ রুবেল। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহেল বাকিউল বারি, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, উপজেলা যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন। উল্লেক্ষ্য আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বিভিন্ন ধাপে উপজেলায় ১১১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ২২ মার্চ ২ শতাংশ জমিসহ ৩য় পর্যায়ের ৯টি ও ৪র্থ পর্যায়ের ৩৫টিসহ মোট ৪৪টি গৃহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category