• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সার্বজনীন কল্যানে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনকাল বিডি / ১৮৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে ইসলামী ব্যাংকে সার্বজনীন কল্যানে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ )বিকালে ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা অফিসে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ মো. হুমায়ুন কবীর,

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী জালাল উদ্দিন ফারুকী।

সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ত্রিশাল শাখার এফএভিপিও শাখা প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন মোহাম্মদ আব্দুল করিম আজাদ, অফিসার ইসলামী ব্যাংক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন এ বি এম ছামিউল ইসলাম।অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী ব্যাংক ত্রিশাল শাখার অফিসার মোঃ জহিরুল ইসলাম রাকিব।এতে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী, গ্রাহক, সাংবাদিক,ও ব্যাংকের অফিসার কর্মচারিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category