বাগেরহাট প্রতিনিধি।।
দেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে জন বিচ্ছিন্ন বিএনপি -জামায়াত জোটের মাথা খারাপ হয়ে গেছে, স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি- জামায়াত জোট এখন যে কোন মুল্্েয ক্ষমতায় যেতে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে। তাদেরকে আর সেই সুযোগ দেওয়া হবে না। সকল ষড়যন্ত্র আর অশুভ শক্তিকে মোকাবেলা করে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। রবিবার দুপুরে কচুয়া উপজেলা শেখ তন্ময় মিলনায়তনে কচুয়া উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠন আয়োজিত বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন প্রক্রিয়ার শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও আসন্ন ঈদুল ফিতরের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট- ২ আসনের সংসদস সদস্য শেখ সারহান নাসের তন্ময় এ কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠানিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, জেলা আওয়ামীলীগের সাংগঠানিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক মো: ফরিদ হাসান, বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন এমপির একান্ত সহকারী মো: ফিরোজুল ইসলাম, বাগেরহাট -২ আসনের সাংসদ শেখ তন্ময় এমপির একান্ত সহকারী এইচ এম শাহীন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস, কচুয়া মহিলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়াম্যান নাজমা সরোয়ার, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গোপালপুর ইউপি চেয়ারম্যান শিকদার আবু বক্কার সিদ্দিক, কচুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক সিকদার কামরুল হাসান কচি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ সিকদার, ্পজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিামা বেগম। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক সেখ মোস্তফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ শিকদার হাবিবুর রহমান,যুবলীগের আহবায়ক সেখ মনিরুজ্জামান ঝুমুর,বাধাল ইউনিয়ন চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, প্রচার সম্পাদক মৃনাল কান্তি মৈত্র, যুবলীগের যুগ্ম আহবায়ক দিদার সুজন, বীর মুক্তিযোদ্ধা মো: আলী আকবর, কৃষকলীগের সভাপতি কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হদিউজ্জামান হাদিজ,সাধারন সম্পাদক মো: ছালাম মল্লিক, সভাপতি শ্রমিকলীগ খান সহিদুল ইসলাম,সাধারন সম্পাদক শ্রমিকলীগ সেখ ছাদিকুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সভাপতি সেখ সুমন,সাধারন সম্পাদক সহিদুল ইসলাম কাজী মহিলা আওয়ামীলগের সাধারন সম্পাদক কাজল রানী মন্ডল,যুব মহিলা লীগের সভাপতি তানিয়া আক্তার,সাধান সম্পাদক ফারজানা আক্তার মীম ,তাঁতীলীগের আহবায়ক সেখ সিরাজুল ইসলাম,মৎস্য লীগের সভাপতি রিপন শিকদার, ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুর ও উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ। #