• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়ায় ৭টি ঘরসহ আগুনে পুড়ে মারা গেছে ৩ গরু

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে দুই পরিবারের মোট ৭টি ঘর ছাই হয়ে গেছে। পুড়ে মারা গেছে ৩টি গরু। শুক্রবার দুপুর ৩টার দিকে উপজেলার নূরপুর মালঞ্চি এলাকায় এ ঘটনা ঘটে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার রহিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম ও জলিল উদ্দিনের ছেলে জামাল উদ্দিন। জানা গেছে, হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের সাতটি ঘরে ছড়িয়ে পড়ে।
বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, রান্না ঘরের আগুনে আমার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ৪টি ঘরে থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। আগুনে ৩টি গরু মারা গেছে। কোনো সহায়তা না পেলে পরিবারসহ আমাকে পথে বসতে হবে। অপর বাড়ির মালিক জমাল উদ্দিন বলেন, শফিকুলের বাড়ির আগুন আমার বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে আমার ২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়ে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আর্থিক সহযোগীতা প্রদাণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category