• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি’র নতুন ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি’র নতুন ফেইস থেকে নির্ধারিত সময়ের পূর্বেই কয়লা উত্তোলন শুরু হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনির ১১১৩ ফেইস থেকে মঙ্গলবার ২৫ এপ্রিল ২০২৩ তারিখে কয়লা উত্তোলন শুরু করা হয়।

জানা গেছে,বড়পুকুরিয়া কয়লা খনি’র নতুন ফেইসে প্রথম দিকে পরীক্ষামূলকভাবে দৈনিক ১,৫০০ থেকে ২,০০০ টন এবং পরবর্তীতে দৈনিক ৩,০০০ থেকে ৩,৫০০ টন হারে কয়লা উত্তোলিত হবে বলে আশা করা হচ্ছে। ফেইসটির রোডওয়ে উন্নয়ন কাজ গত ০৪ জুলাই ২০২২ তারিখে শুরু হয়। রোডওয়ে উন্নয়ন কালীন সময় বেল্ট গেট এবং ওপেন অব কাট রোডওয়েতে অনাকাঙ্খিতভাবে পরপর দুটি বড় ধরণের রুফফল সংঘটিত হওয়ায় বিসিএমসিএল ও চীনা কনসোটিয়াম ১১১৩ ফেইস তথা খনির সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে পূর্বের ডিজাইন পরিবর্তন করে প্রায় ৯০ মিটার দৈর্ঘের নতুন ওপেন অব কাট নির্মাণ কাজ শুরু করেন। রুফফল-এর কারণে নতুন ওপেন অব কাট নির্মাণ কাজের জন্য উক্ত ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করার পরিকল্পনা মে-২০২৩ মাসের মাঝামঝি সময় থেকে পিছিয়ে জুন-২০২৩ মাসের ১ম সপ্তাহে নির্ধারণ করা হয়। কিন্তু আসন্ন এসএসসি পরীক্ষা ও গ্রীষ্মকালে দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ চাহিদা নিরসনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কয়লা সরবরাহের লক্ষ্যে পেট্রোবাংলা এবং বিসিএমসিএল পরিচালনা পর্ষদের দিকনির্দেশনায় বিসিএমসিএল-এর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, চীনা কনসোর্টিয়াম-এর কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় শ্রমিকদের সর্বাত্মক প্রচেষ্টায় ১১১৩ ফেইসে নতুন করে ওপেন আব কাট নির্মাণ, ১৩০৬ ফেইস হতে সকল ইক্যুইপমেন্ট স্যালভেজ ও যথাযথ মেইন্টেন্যান্স করে ১১১৩ ফেইসে স্থাপন শেষে নির্ধারিত সময়ের বিশ দিন পূর্বেই এ ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু করা সম্ভব হয়েছে।

জানা যায়, ১১১৩ ফেইসের কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রা ৩.০০ লক্ষ টন এবং উক্ত ফেইস হতে আগামী আগস্ট ২০২৩ মাস পর্যন্ত কয়লা উত্তোলিত হবে বলে আশা করা যাচ্ছে। উত্তোলিত সমুদয় কয়লা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category