ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার(৬-এপ্রিল) সকাল ১১ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঈদ পূর্ণমিলনী ও রবিন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মোৎসব পালন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলীর সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ-০৬ আসনের আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।
তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে দল পরিচালনা করছেন। এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বিন্যাসে আস্তে আস্তে একটি গুণগত পরিবর্তন সাধিত হয়েছে।
তিনি আরও বলেন,একজন সফল সংগঠক হিসেবে শেখ হাসিনার শক্তির মূল উৎস ছিল তাঁর দলের অগণিত নিবেদিতপ্রাণ ও নেতা-কর্মী,যারা প্রয়োজনে জনগণকে সংগঠিত করে মাঠে নামানোর ক্ষমতা রাখে।
তিনি পরিশেষে বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে
নৌকার জয় সুনিশ্চিত ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সংগঠন কে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
ঈদ পূর্ণমিলনী ও প্রতিসরে রবিন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব পালন উপলক্ষে বর্ধিত সভায় এমপি হেলাল এইসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আজিজার রহমান পলাশ,যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী,নাহিদ ইসলাম বিপ্লব,সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল প্রমুখ।