আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিস্কুট দিয়ে দোকান ঘরে ঢুকে নিয়ে মাত্র আট বছর বয়সের এক শিশু কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে ভিমু মন্ডল (৫০) দোকানদারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। গত শনিবার (১৩ মে) রাতে আদমদীঘি থানায় কলসা রথবাড়ি এলাকার ভিকটিম ওই শিশু কন্যার বাবা বাদি হয়ে দোকানদার ভিমু মন্ডলকে আসামী করে এই মামলা দায়ের করেন। ভিমু মন্ডল আদমদীঘির সান্তাহার কলসা রথবাড়ি এলাকার ফয়েজ মন্ডলের ছেলে।
মামলা সুত্রে জানাযায়, গত ২ মে বেলা ২টায় ৮ বছর বয়সের শিশু কন্য সদাই কেনার জন্য কলসা রথবাড়ি মসজিদের পাশে আসামী ভিমু মন্ডলের দোকানে যায়। সেখানে বাদির মেয়েকে বিস্কুট দিয়ে ভিমু মন্ডল তার দোকান ঘরে ঢুকে নিয়ে দরজা বা ঝাপ বন্ধ করে শিশু কন্যাকে যৌন নিপীড়ন করে।
বিষয়টি বাদির ভাতিজা দেখতে পেয়ে বাড়িতে খবর দিলে বাদিসহ প্রতিবেশিরা ঘটনাস্থলে পৌঁছে ওই দোকান ঘর থেকে শিশু কন্যাকে উদ্ধার ও দোকানদার ভিমু মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে কোন সঠিক জবাব না দিয়ে সটকে পড়ে। পরে স্থানীয়দের পরামর্শে বাদি বিলম্বে থানায় এই মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন জানায় আসামী গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।