• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

৬ বছর পর হারিয়ে যাওয়া প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেলেন পরিবার

দিনকাল বিডি / ২০৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ মে, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
৬ বছর পর হারিয়ে যাওয়া নাহিদ হোসেন (২০) নামের এক প্রতিবন্ধী ছেলেকে ফিরে
পেলেন পরিবার। রোববার (১৪ মে) সন্ধ্যায় বাঘা থানা পুলিশ তার পরিবারের
হাতে তুলে দেন।
জানা যায়, খুলনার রূপসা থানার জয়পুর গ্রামের কাদের মেল্লার প্রতিবন্ধী
ছেলে নাহিদ হোসেন গত ৬ বছর আগে পরিবারের অজান্তে বাড়ি থেকে নিখোঁজ হয়।
তাকে বিভিন্নস্থানে খোঁজ করে তার সন্ধান করতে পারেনা।
শুক্রবার (১২ মে) বিকালে রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর এলাকায় ঘোরাফেরা
করছিল। বাঘা থানার পুলিশ ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায়
নিয়ে আসেন। এ সময় সে কোন কথা বলতে পারছিলনা। এক পর্যায়ে পুলিশ তার ছবি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পুলিশের পক্ষে পোস্ট দেন। তারপর রুপসা
থানা পুলিশের দৃষ্টিতে আসলে রোববার সন্ধ্যায় বাঘা থানায় উপস্থিত হলে
পরিবারের কাছে দেওয়া হয়।
প্রতিবন্ধী নাহিদ হোসেনের পিতা কাদের মোল্লা বলেন, ৬ বছর পরে ছেলেকে কাছে
পেয়ে খুব ভাল লাগছে। বিভিন্নস্থানে খোঁজ করেছি, কিন্তু ছেলেকে পায়নি।
পুলিশকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা নেই। পুলিশের উপর কৃতজ্ঞ।
বাঘা থানার ওসি খায়রুলল ইসলাম বলেন, উদ্ধার হওয়া প্রতিবন্ধী এক ছেলেকে
তার পিতার কাছে দেওয়া হয়েছে। তারা নিয়ে চলে গেছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category