• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে আওয়ামীলীগ নেতাকে গণ সংবর্ধনা

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ মে, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আওয়ামীলীগ নেতাকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা নওশের আলীকে বৃহস্পতিবার বিকেলে বিজয়কান্দী প্রাথমিক বিদ্যালয় মাঠে তার ৭৩তম জন্মদিন উপলক্ষে এই সংবর্ধনা দেয়া হয়।
রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নওশের আলীকে রাজনৈতিক,সামাজিক ও সুধি সমাজের পক্ষ থেকে ফুলের তোরা ও স্বর্ণের নৌকা উপহার দিয়ে বরণ করে নেয়া হয়। গোনা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম বায়েজিদ নান্নুর সঞ্চালনায় এবং আব্দুস সাত্তার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশিষ্ঠ শিল্পপতি আব্দুল বারি,উপজেলা আওয়ামলীগের সাবেক সহ-সভাপতি ও প্রবীণ শিক্ষক গিয়াস উদ্দীন খাঁন,সাবেক কোষাধ্যক্ষ মোফাজ্জল হোসেন,রাণীনগর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সাবেক সিনিয়র সদস্য আব্দুর রহমান,জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড: পিজুস কুমার সরকার,রাণীনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আখেরুজ্জামান উজ্জল,রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ফজলে রাব্বী শুভ,রাণীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা আল্লামা ইকবাল ইংরেজ ও কাজী এমদাদুল হক মিঠুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category