• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ভালুকায় ফিসারীতে মাছ ধরতে গিয়ে এক জনের মৃত্যু

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ শনিবার, ২০ মে, ২০২৩

আবু ইউসুফ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ভালুকা উপজেলার পানিভান্ডা গ্রামে গতকাল শনিবার (২০ মে) সকালে ফিসারীর পাশে পড়ে বিদ্যুতের তাঁর সরাতে গিয়ে শামীম মিয়া (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত শামীম মিয়া ওই গ্রামের মৃত হাফেজ আলীর ছেলের।
এলাকাবাসি ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, এদিন সকালে পানিভান্ডা গ্রামের আলমের ফিসারীতে স্থানীয় কয়েকজন জেলেসহ শামীম মাছ ধরতে যায়। পরে ফিসারীর পাশে পড়ে থাকা বিদ্যুতের তাঁর পড়ে থাকতে দেখে শামীম ওই তার সরাতে গিয়ে বিদ্যুতস্পর্শে মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কতিপয় লোক জানান, ফিসারীর পাশে বিদ্যুতায়িত তাঁর নিরাপদ স্থানে না সরিয়ে আলম মিয়া তার জেলেদের মাছ ধরতে নামায়। এটি ফিসারী মালিকের খামখেয়ালীপনা। তাছাড়া দুই লাখ টাকার রফাদফায় এ ঘটনা মিমাংসা করা হয়েছে বলে এলাকায় গুঞ্জন উঠেছে।
ফিসারীর মালিক আলম মিয়া জানান, রফাদফার কথাটি সত্য নয়। এ ঘটনাটি নিছক দূর্ঘটনা। এখানে কারো হাত নেই।
ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category