• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে জেলা বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১৪৪ Time View
প্রকাশঃ সোমবার, ২২ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট জেলা বিএনপির করনীয় বিষয়ে নিয়ে দলের ত্যাগী নেতা-কর্মীরা সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন করেছেন। বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও সংবাদকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা কমিটির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক। তাকে সার্বিক সহযোগিতা করেন, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালিন বাগেরহাট জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জনপ্রিয় বিএনপি নেতা শহীদুল ইসলাম স্বপন।

সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘ ২১ বছর রাজনীতির বাইরে থাকা বাগেরহাট জেলা বিএনপির বর্তমান আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম বয়সে প্রবীন হওয়ায় জেলার বিএনপির সাংগঠনিক কাঠামো চরমভাবে ভেঙ্গে পড়েছে। আহবায়ক তালিম সাহেব ও সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম দলের প্রথাম সারির ত্যাগী ও সাংগঠনিক নেতা-কর্মীদের সাথে সু-সম্পর্ক না রেখে ব্যাক্তিগত ভাবে গোপনে উপজেলা ও পৌর কমিটি গঠন করে চলেছেন। দলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কোন কর্মসুচী বাগেরহাটে পালন করতে না পারলেও অনৈতিকভাবে কমিটি গঠন করে চলেছেন।

এতে করে পররাষ্ট্রমন্ত্রী মরহুম আ.স.ম মোস্তাফিজুর রহমানের রেখে যাওয়া বাগেরহাট জেলা বিএনপির শক্তিশালী কাঠামো চরমভাবে দুর্বল হয়ে পড়েছে। এটিএম আকরাম হোসেন তালিম কে আহবায়ক করে গত২০১৯ সালের ১৯ ডিসেম্বর কেন্দ্র থেকে জেলা কমিটি দিলেও তালিম সাহেবরা গত সাড়ে ৩ বছরে কোন সাংগঠনিক কাজ করেনি। সম্প্রতি উপজেলা ও পৌরসভা ইউনিটগুলি অগঠনতান্ত্রিকভাবে গোপনে করে চলেছেন। ফলে বাগেরহাটে বিএনপি সাংগঠনিকভাবে আরো দুর্বল হয়ে পড়ছে।

আগামী দিনে দলীয় কোন কর্মসুচী বিএনপি বাগেরহাটে পালন করতে পারবে কিনা সন্দেহ দেখা দিয়েছে। এ অবস্থায় আমরা রাজপথে থাকা শতাধিক নেতা-কর্মী দলের উপর মহলের দৃষ্টি আকর্ষনের জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সংবাদ সম্মেলনে গোলাম মোস্তফা বলাই,শরীফুল ইসলাম স্বপন, মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থি ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category