• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরে নকলায় সাংবাদিকের উপর হামলা : আহত ২

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ মে, ২০২৩

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নকলায় দৈনিক গণকন্ঠ প্রতিনিধি মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক (৪৭) নামে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

গতকাল বুধবার সন্ধ্যার আগে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বসে ক্রিকেট খেলা দেখার সময় পিছন থেকে তাকে পাথর-সিমেন্ট-বালুর তৈরি দুরমোজ দিয়ে আঘাত করে পৌরসভার কুর্শাবাদাগৈড় এলাকার মো. আব্দুর রশিদের ছেলে চিহৃিত মাদকাসক্ত পলাশ মিয়া (৩০)। এতে তার মাথা ফেটে গুরুতর আহত হন।

পরে সবাই ফিরিয়ে দিলে আবারো ইট দিয়ে আঘাত করতে যায় সেই মাদকাসক্ত পলাশ। এসময় নকলা উত্তর বাজারের খালেকুজ্জামান সরকারের ছেলে মহিদুজ্জামান মিথুন ফিরাতে গেলে তাকেও ইট দিয়ে এলোপাথারি আঘাত করা হয়। এতে মিথুনের কান ফেটে যায় এবং গলার পিছনে ও পিঠে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।

পরে মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং মিথুনকে চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে। ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর হাসপাতাল চত্বরে পলাশ ছুড়ি নিয়ে ঘুরাঘুরি করে এবং ফারুককে জনসম্মূখে মেরে ফেলার হুমকি দিতে থাকে। তখন জালালপুর এলাকার কৃষ্ণ প্রসাদ কালোয়ার নামে এক যুবক তাকে বাসায় ফিরে যেতে বলায় পলাশ তার ওপরও চড়াও হয়ে মারতে যায়।

বিষয়টি পুলিশকে জানালে নকলা থানার পুলিশ পলাশকে আটক করেন। এবিষয়ে নকলা থানায় একটি মামলা করা হয়েছে, মামলা নং: ১৭, জিআর নং: ৯০/২০২৩, পেনাল কোড: ১৮৬০। মাদকাসক্ত পলাশকে আদালতে প্রেরন করা হয়েছে।

যদিও ভুক্তভোগী পরিবারের লোকজন পলাশের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে অজ্ঞাত কারনে প্রথমে মামলা নিতে গড়িমশি করা হয়। বার বার ভুক্তভোগীর পরিবারের লোকজনকে মামলা না নিয়ে বরং ফিরিয়ে দেওয়া হয়। কারন হিসেবে জানানো হয় মাদকাসক্ত পলাশ নাকি পাগল! তাই মামলা নেওয়া যাবেনা বলে সাফ জানিয়ে দেন ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ।

মামলা না নেওয়ার বিষয়টি সুশীল জনের মাঝে জানাজানি হলে, পলাশ যে একজন চিহৃত মাদকাসক্ত ও শিক্ষার্থীদের উত্যক্তকারী তা উল্লেখ করে ও চিকিৎসকের ডিক্লারেশন ছাড়া পলাশকে পাগল বলে ছাড় দেওয়ার পায়তারা করার কারন মনে করে অনেকে ফেইসবুকে হতাশা জনক লেখা পোস্ট করেন। অবশেষে আজ বৃহস্পতিবার বিকেলে মামলাটি নথিভুক্ত করে নকলা থানা পুলিশ। এঘটনায় বিভিন্ন মহল নিন্দা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category