• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাটোরে এমপি বকুলের ভাইয়ের অবৈধ বিদ্যুৎ পৃষ্টে মৃত্যু ফাঁসির দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি / ২০৯ Time View
প্রকাশঃ রবিবার, ৪ জুন, ২০২৩

আনিসুর রহমান নাটোর প্রতিনিধি
নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ছোট ভাই জাহাঙ্গীর আলমের পুকুরে অবৈধ বিদ্যুৎ পৃষ্টে রাব্বি হাসান মিরাজ (২২) নামে এক যুবকের মৃত্যুর পর মানববন্ধন করেছে স্থানীয়রা। রবিবার (৪ জুন) সকালে মালঞ্চী রেলস্টেশন সংলগ্ন পশুর হাট থেকে বিক্ষোভ মিছিলটি সমগ্র বাজার এলাকা প্রদক্ষিণ করে বাগাতিপাড়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্যে জাহাঙ্গীরের ফাঁসির দাবি করেন নিহতের পিতা রাফিক ইসলামসহ স্থানীয়রা। পরে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। বাগাতিপাড়া মডেল থানার ও.সি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, মামলাটি গ্রহণ করে আসামীকে আটক করা হয়েছে। উল্লেখ্য, গত ৩ জুন উপজেলার স্যানালপাড়া এলাকার একটি পুকুর পাড়ে ঘাস কাঁটতে গিয়ে গুনার (জি.আই) তারের মাধ্যমে দেয়া বিদ্যুৎ স্পর্শ করে মিরাজের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category