• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে আরো এক ব্যবসায়ীর মৃত্যু

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১৭ঘন্টার ব্যবধানে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আব্দুল রাজ্জাক (৬০) নামের এক মাদুর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত আব্দুল রাজ্জাক উপজেলার মধ্য রাজাপুর গ্রামের মৃত আতোয়ার হোসেনের ছেলে। সোমবার (৫জুন) দিবাগত রাত পৌনে তিনটার দিকে খুলনা থেকে চিলাহাটি গামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত আব্দুল রাজ্জাক একজন মাদুর ব্যবসয়ী। তিনি কুষ্টিয়াতে মাদুর বিক্রয় করে সোমবার রাতে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে বাড়িতে আসছিলেন। রাণীনগর স্টেশনে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ না থাকায় ট্রেনটি সান্তাহারের দিকে আসার সময় সান্তাহার ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় রেলওয়ে ব্রিজ সংস্কারের কাজ চলার জন্য ট্রেনের গতি কমালে চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে বাদী না থাকায় পরিবারের নিটক হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য গত সোমবার (০৫জুন) সকালে রাজশাহী থেকে চিলাহাটি গামী আন্ত:নগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কয়সের সরদার (৫০) নামে এক মাদুর শ্রমিক আত্মহত্যা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category