খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে পূর্বশক্রতার জের ধরে রতন হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে। তাকে গুরুতর অবস্থায় প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১ টায় সান্তাহার পুরাতন মাছ বাজারের পাশে এ ঘটনা ঘটে। রতন হোসেন সান্তাহার ডেইলী বাজারের হাফিজুর রহমানের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে রতনের পারিবারিক সুত্রে বলা হয়।
স্থানীয়রা জানায়, সান্তাহার পুরাতন মাছ বাজারের পাশে রতন হোসেন ও হলুদ ঘর এলাকার জনৈক রাকিবুল হাসানের মধ্যে পূর্বশক্রতা ছিল। গত রোববার বেলা সাড়ে ১১ টায় তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে রতন হোসেনকে প্রতিপক্ষ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রতন হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় এখনও কেউ থানায় অবিযোগ করেনি বলে ডিউডি অফিসার উপ পরিদর্শক কাওছার আলী জানান।
#