• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

বাগেরহাটে প্রকৌশলীকে মারপিটের ঘটনায়, ছাত্রলীগের নেতাকর্মীদের নামে মামলা

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট শহরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রকৌশলী মুহাম্মদ আবু হানিফকে তাঁর কার্যালয়ে ঢুকে তুলে নিয়ে মারপিটের ঘটনার অবশেষে ৪দিন পর অবশেষে রবিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। ১২ জুলাই বুধবার এই ঘটনার পরে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের নামে এই মামলা মামলা রেকর্ড করে। ঘটনার পরপরই বুধবার রাতে ভুক্তভোগী প্রকৌশলী থানায় লিখিত দায়ের করেন। অভিযোগটি তদন্ত করে পুলিশ ৪দিন পর বাগেরহাট পৌরসভা‘র ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকেশ দাস, সহ-সভাপতি মারজান হাওলাদার, ৭নং ওয়ার্ডের সভাপতি সুজন ইসলাম এবং পরাগ হাওলাদারে নাম উল্লেখসহ ছাত্রলীগের অজ্ঞাতনামা আরো ১০-১২জনকে আসামী করা হয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া সেল নিশ্চিত করেছে।
এদিকে একজন সরকারি কর্মকর্তাকে অফিস থেকে তুলে নিয়ে মারপিটের ঘটনায় জড়িতদের দ্রæত গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি একে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।
বাগেরহাট পাউবো’র নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ জানান, বুধবার রাত রাত ৯টা ৩৩ মিনিটে একে একে চারটি মোটরসাইকেল নিয়ে ১০ যুবক পাইবো’র মদনেরমাঠ এলাকার অফিসে আসে। এরপর তারা বাগেরহাট সদর উপবিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ আবু হানিফকে গালিগালাজসহ মারপিট করে ঠিকাদারী বিল বকেয়ার অভিযোগ তুলে জেলা ছাত্রলীগের সভাপতি মনির ও সাধারন সম্পাদক ওশান ডেকেছে বলে শহররক্ষা বাঁধে তুলে নিয়ে যায়। এসময় অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিত্যনন্দ ঠেকাতে গেলে তাকে মেরে নাক-মুখ ফাটিয়ে দেয় তারা। পরে খবর পেয়ে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের জানালে ঘন্টাখানেক পরে প্রকৌশলীকে ছেড়ে দেয় হামলাকারীরা। তবে পানিউন্নয়ন বোর্ড, বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানের নাম অভিযোগে উল্লেখ করলেও মামলার এজাহারে এ ২ জনের নাম বাদ দেওয়া হয়েছে। ।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, পাউবো’র বাগেরহাট সদর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ আবু হানিফ উপর হামলার ঘটনায় ছাত্রলীগের তিন নেতাসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০-১২জনকে আসামী করে প্রকৌশলী মুহাম্মদ আবু হানিফের অভিযোগটি রবিবার রাতে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এখনো পর্যন্ত কোন এজারনামীয় কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category