নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল ১৯ আগস্ট পদযাত্রা উপলক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে উপজেলার প্রসাদপুর, ফেরিঘাটসহ বিভিন্ন এলাকায় এসব লিফলেট বিতরণ করেন।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক এম এ মতিন, মান্দা উপজেলা বিএনপির আহবায়ক ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু,সাবেক সহ-সভাপতি মোনোজিৎ কুমার,রফিকুল ইসলাম এবং অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামশুল ইসলাম বাদল, উপজেলা ছাত্রদলের আহবায়ক শহিদুজ্জামান সালেকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।