নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় ১২ নং কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামশুল ইসলাম বাদলের সঞ্চালনায় এ সম্মেলনে সভাপতিত্ব করেন কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি’র আহŸায়ক আবুল হোসেন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র আহŸায়ক ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক এ.কে.এম নাজমুল হক নাজু,তোফাজ্জল হোসেন টুকু, মোজাম্মেল হক মুকুল,আহŸায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি মনোজিৎ কুমার সরকার,রফিকুল ইসলাম সরদার এবং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান প্রমূখ।