• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে ইউএনও‘র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ২৪৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন এর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পবিার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই মানববন্ধন করেন।

রাণীনগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তারা জানান,ইউএনও শাহাদাত হুসেইন এই উপজেলায় যোগদানের পর থেকে উপজেলার চিত্র পাল্টাতে শুরু করে।

মানবিক কার্যাবলী,কর্মদক্ষতা সম্পন্ন জনবান্ধব উদ্যোক্তা এই কর্মকর্তা উপজেলার সর্ব সাধারণের ভালবাসা ও আস্থা অর্জন করেন। ইউএনও শাহাদাত হুসেই, মাদক নিয়ন্ত্রন,বাল্য বিবাহ প্রতিরোধ,কিশোর অপরাধ দমনসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্ছার থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে আসছেন। এছাড়া শিক্ষার মান উন্নয়নে অতুলনিয় ভূমিকা রাখায় বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ভালবাসা অর্জনে সক্ষম হন তিনি। তিনি

ভূমিহীন,অসহায়,হতদরিদ্রদের পাশে থেকে শুধু সরকারী অর্থেই নয়,ব্যক্তিগত ভাবেও সাধ্য মতো সর্বোচ্চ সহযোগিতা করে আসছেন। কিন্তু হঠা’ করেই তার বদলির আদেশে ফুঁসে ওঠে উপজেলা বাসী। রাণীনগর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে জাতির সামনে তুলে ধরতে এবং উপজেলাবাসীর জীবন মান-উন্নয়নে ইউএনও শাহাদাত হুসেইন এর বদলি আদেশ দ্রæত প্রত্যাহারের দাবি জানানো হয় এই মানববন্ধনে।

মানববন্ধনে রাণীনগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাঁদ সুলতানা,উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা,ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,দূর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বেল হোসেনসহ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ নেয়।

উল্লেখ্য,গত গত বছরের ১৭মে শাহাদাত হুসেইন এই উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। সরকারী এক আদেশে গত ২৭আগষ্ট তাকে ঢাকা বিভাগের ইউএনও হিসেবে পদায়নের জন্য কমিশনার অফিসে ন্যাস্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category