• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

শেরপুর-৩ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রাজা’র গণসংযোগ ও পথসভা

দিনকাল বিডি / ১৬০ Time View
প্রকাশঃ সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

শেরপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪৫, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান রাজা গণসংযোগ ও পথ সভা করেছেন। সোমবার (০৪ সেপ্টেম্বর) বিকালে ভায়াডাঙ্গা বাজারে এ গণসংযোগ ও পথসভা করেন। এসময় তিনি ভায়াডাঙ্গা বাজারে বিভিন্ন শ্রেণি পেশার ভোটারদের সাথে গণসংযোগ করেন। পরে ভায়ডাঙ্গা চৌরাস্তা মোড়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সাজ মাস্টারের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় তিনি আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ফিরিস্তি তোলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। তার সুযোগ্য কন্যা বিশ্ব মানবতার মা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। বড় বড় মেগা প্রকল্প গ্রহণ করে দেশ আজ উন্নয়নের রোল মডেলে রুপান্তরিত হয়েছে। আগামী ২০৪১ সালের মধ্যে দেশ স্মার্ট বাংলাদেশে পরিনত হবে। তাই ৪১ সালের ভিশন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। আমি আওয়ামীলীগ পরিবারের সন্তান। ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে আমার আওয়ামীলীগের রাজনীতিতে হাত খড়ি। বর্তমানে আমি শ্রীবরদী উপজেলা আওয়ামীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়ীত্ব পালন করছি। আমি আওয়ামীলীগ করতে গিয়ে বহুবার মামলা হামলার শিকার হয়ে জেল খেটেছি। যার কারণে আমার বাবার মৃত্যুতে তার জানাযায় শরীক হতে পারি নাই। মায়ের মৃত্যুতেও আত্মগোপনে থেকে জানাযায় অংশ গ্রহণ করেছি। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এ আসন মনোনয়ন চেয়ে ছিলাম। মনোনয়ন না পেয়েও আমি দলীয় প্রার্থীর হয়ে কাজ করেছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। আমি যদি এ আসন থেকে মনোনয়ন পাই, তাহলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে আসনটি বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category