• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি, ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে অনুমোদনহীন কারখানায় ভ্যাজাল আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অপরাধে তাছলিমা বেগম নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের নাগের বাজার এলাকায় ওই ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। অনুমোদনহীন কারখানায় ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, বিভিন্ন দামি ব্রান্ডের প্যাকেটে অস্বাস্থ্যকর আইসক্রিম প্যাকেট করে বাজারজাত করার অপরাধে এই জরিমানা করা হয়। সাথে সাথে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন না নেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। আইসক্রিম কারখানার কয়েকটি ফ্রিজে থাকা বিপুল পরিমান আইসক্রিম ও পেপসি গাড়ির চাপায় পিস্ট করে ধ্বংস করা হয়।
বাগেরহাট শহরের স্টেডিয়ামের পিছনে একটি টিন সেড ঘরে অবস্থিত কারখানাটির কোন নাম নেই। ভেতরে কয়েকটি ফ্রিজ, পানির ট্যাংকি ও বেশকিছু মেশিনারিজ। পানির ট্যাংকিতে ময়লাযুক্ত পানি। এখান থেকেই প্রতিদিন ভোরে জেলার বিভিন্ন এলাকায় ভ্যান ও অন্যান্য গাড়িতে করে আইসক্রিম পাঠানো হয়। ওই ঘর থেকে কিছুদূরে জালঘর নামের আরেকটি ঘরে বিপুল পরিমান আইসক্রিম থাকলেও, ব্যবসায়ী তাছলিমা বেগম ওই ঘরের তালা খুলতে রাজি হননি। পরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর তালা ভেঙ্গে সেখানে বিপুল পরিমান আইসক্রিম পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, ফ্যাক্টরীটির কোন অনুমোদন নেই। তাদের উৎপাদিত আইসক্রিম ও ললি আইসক্রিমে কোন উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল না। ক্ষতিকর রং দিয়ে তারা আইসক্রিম তৈরি করত, যা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ক্ষতিকর পন্য উৎপাদন ও বাজার জাতের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে তাছলিমা বেগমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে যতদিন সে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ফ্যাক্টরীর অনুমোদন না নিতে পারবে, ততদিন পর্যন্ত তাকে ফ্যাক্টরী বন্ধ রাখতে বলা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category