• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে সাংবাদিকদের সাথে শাহিন মনোয়ারার মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী সংরক্ষিত আসনের সাবেক এমপি ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিন মনোয়ারা হক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রোববার সন্ধায় রাণীনগর প্রেস ক্লাবে এই মতবিনিময় করেন তিনি।

মতবিনিময়কালে শাহিন মনোয়ারা হক বলেন,১৯৯৬ইং সালে নওগাঁ-নাটোর সংরক্ষিত আসনে এমপি ছিলাম। এর পর নওগাঁ-জয়পুরহাট সংরক্ষিত আসনে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি। সে সময় এলাকার উন্নয়নে যথেষ্ট অগ্রনি ভূমিকা রেখেছি।আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর)আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী।

যেহেতু আমি একাধিকবার সংরক্ষিত আসনে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি সেহেতু আসা করছি আগামী নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়ে নির্বাচন করার সুযোগ দিবেন।

তিনি বলেন,রাণীনগর এলাকা আমার জন্মস্থান। আমার এই এলাকার জনমানুষের সাথে নিবির সম্পর্ক রয়েছে। তিনি বলেন,এলাকার মানুষের সাথে আমার যে নিবির সর্ম্পক এবং ভালবাসা জড়িয়ে আছে তাতে এই আসনে আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারবো। এছাড়া প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন বলে জানান। তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category